মিয়ানমারে ড্রোন ব্যবহারের অভিযোগে দুই বিদেশি সাংবাদিক আটক
https://parstoday.ir/bn/news/world-i47961-মিয়ানমারে_ড্রোন_ব্যবহারের_অভিযোগে_দুই_বিদেশি_সাংবাদিক_আটক
মিয়ানমারের পুলিশ দুই বিদেশি সাংবাদিককে আটক করেছে। তারা মিয়ানমার পার্লামেন্টের কাছেই একটি ড্রোন উড়াচ্ছিলেন বলে অভিযোগ করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়। গ্রেফতার হওয়া এই দুই সাংবাদিক তুর্কি মিডিয়ার জন্যে কাজ করলেও তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নাগরিক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ২১:৪৩ Asia/Dhaka
  • মিয়ানমারে ড্রোন ব্যবহারের অভিযোগে দুই বিদেশি সাংবাদিক আটক

মিয়ানমারের পুলিশ দুই বিদেশি সাংবাদিককে আটক করেছে। তারা মিয়ানমার পার্লামেন্টের কাছেই একটি ড্রোন উড়াচ্ছিলেন বলে অভিযোগ করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়। গ্রেফতার হওয়া এই দুই সাংবাদিক তুর্কি মিডিয়ার জন্যে কাজ করলেও তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নাগরিক।

দুইজন সাংবাদিকই তুর্কি রেডিও ও টেলিভিশন টিআরটির জন্যে কাজ করেন। তাদের সাথে যারা দোভাষী ও চালক হিসেবে কাজ করছিলেন পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে।

গ্রেফতারের পর রাজধানী নেপিড-এর একটি থানায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। রোহিঙ্গা সংকট চলাকালেই তুর্কি মিডিয়ার দুই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা ঘটলো। তুরস্ক ও মালয়েশিয়া রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার সমালোচনা করে আসছে।

গতমাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছিলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে সহিংসতা চালানো হচ্ছে সেটা গণহত্যার সমান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮