মার্কিন নির্বাচনে নাক গলানোর অভিযোগ নিছক কল্প-কাহিনী: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i48060-মার্কিন_নির্বাচনে_নাক_গলানোর_অভিযোগ_নিছক_কল্প_কাহিনী_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন এবং ইউরোপীয় নির্বাচনে মস্কো নাক গলিয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা নিছক কল্প-কাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৭ ০৮:১০ Asia/Dhaka
  • মার্কিন নির্বাচনে নাক গলানোর অভিযোগ নিছক কল্প-কাহিনী: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন এবং ইউরোপীয় নির্বাচনে মস্কো নাক গলিয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা নিছক কল্প-কাহিনী।

 

মস্কোয় ইউরোপীয় ব্যবসায়ী সংস্থার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। তিনি বলেন, গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার নাক গলানোর কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, কোনো রকম প্রমাণ বা আলামত ছাড়াই মার্কিন নির্বাচনে রাশিয়ার নাক গলানোর অভিযোগ তোলা হয়েছ। এমনকি ইউরোপীয় দেশগুলোর নির্বাচনে মস্কোর নাক গলানোর অভিযোগ তোলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সম্প্রতি অভিযোগ তোলা হয়েছে দক্ষিণ আফ্রিকায় কোনো মন্ত্রী নিয়োগ দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেয় মস্কো। কল্প-কাহিনীর কোনো শেষ নেই বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/১