রুশ-ফ্রান্সের মত: ইরানি পরমাণু সমঝোতা সংশোধনের সুযোগ নেই
-
ম্যাকরন (বামে) ও পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বিবেচনা কিংবা সংশোধনের সুযোগ নেই।
গতকাল (বৃহস্পতিবার) দু নেতা টেলিফোন সংলাপ এ কথা বলেছেন। তারা দুজনই সমঝোতা বাতিলের বিরোধিতা করে বলেছেন বরং এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তারা জোর দিয়ে বলেন, কেউ যাতে একতরফা এ সমঝোতা বাতিল করতে না পারে তারও ব্যবস্থা করতে হবে।
গতকাল এ সংলাপের আগের দিন প্রেসিডেন্ট পুতিন ইরান সফর করেন। সফরের ফলাফল সম্পর্কে জানার জন্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ক্রেমলিনের প্রেস সেকশন থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এ সমঝোতা সই হয়েছিল এবং তিনি ব্যক্তিগতভাবে এ সমঝোতার প্রশংসা করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এ সমঝোতা বাতিলের পক্ষে বক্তব্য রেখে আসছেন। তবে সমঝোতায় সই করা অন্য দেশগুলো মার্কিন অবস্থানের বিরোধিতা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩