আফগানিস্তানে মার্কিন যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানালো আইসিসি
https://parstoday.ir/bn/news/world-i48162-আফগানিস্তানে_মার্কিন_যুদ্ধাপরাধ_তদন্তের_আহ্বান_জানালো_আইসিসি
আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা। এক দশকেরও বেশি সময় ধরে চলা প্রাথমিক তদন্ত শেষে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, "আফগানিস্তানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চলেছে -তা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক ভিত্তি আছে।"
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ১৬:৫০ Asia/Dhaka
  • আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা যাদের হাতে নিহত হয়েছে হাজারো মানুষ
    আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা যাদের হাতে নিহত হয়েছে হাজারো মানুষ

আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা। এক দশকেরও বেশি সময় ধরে চলা প্রাথমিক তদন্ত শেষে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, "আফগানিস্তানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চলেছে -তা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক ভিত্তি আছে।"

ধারণা করা হচ্ছে- আফগান সরকার, মার্কিন সেনা ও তালেবান- সবার তৎপরতা ফাতু বেনসুদা পরীক্ষা করে দেখবেন। তিনি গণমাধ্যমকে বলেন, সব ধরনের অভিযোগকে আমলে নেবেন এবং তিনি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছেন।  বেসামরিক লোকজন ও বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের মতো বিষয়গুলোকে তদন্তের আওতায় আনা হবে বলে আইসিসি'র প্রধান কৌঁসুলি জানান।

আফগাানিস্তানে বোমা হামলা যার প্রধান শিকার সাধারণ মানুষ

আদালতের বিচারকেরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর আবেদন জানিয়েছেন। অনুমতি মিললে মার্কিন নাগরিকদের অপরাধ সংঘটনের জন্য জবাবদিহি করার সম্ভাবনা তৈরি হবে। এর আগে আইসিসি'র এক রিপোর্টে ইঙ্গিত দেয়া হয়েছিল যে, মার্কিন সেনারা গোপন বন্দীশালায় নিয়ে লোকজনকে নির্যাতন করেছে। এছাড়া, আফগান সরকার ও তালেবানের বিরুদ্ধেও যুদ্ধাপরাধ বিষয়ক অভিযোগের তীর ছোঁড়া হয়। যদিও আমেরিকা আইসিসি'র সদস্য নয় তবে আন্তর্জাতিক আদালতের প্রধান কৌঁসুলি মার্কিন নাগরিকদের আচরণের বিরুদ্ধে তদন্ত করার অধিকার রাখেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪