তুরস্ক সফরে যাচ্ছেন পুতিন: ইস্যু সিরিয়া ও ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/world-i49589-তুরস্ক_সফরে_যাচ্ছেন_পুতিন_ইস্যু_সিরিয়া_ও_ফিলিস্তিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সোমবার তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে। রাজধানী আংকারায় তিনি সিরিয়া ও আঞ্চলিক কিছু বিষয় নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস নিয়ে যে ঘোষণা দিয়েছেন সে বিষয়টিও আলোচনায় স্থান পাবে। এর পাশাপাশি দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দু নেতা আলোচনা করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৭ ১৬:১৩ Asia/Dhaka
  • পুতিন ও এরদোগান
    পুতিন ও এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সোমবার তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে। রাজধানী আংকারায় তিনি সিরিয়া ও আঞ্চলিক কিছু বিষয় নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস নিয়ে যে ঘোষণা দিয়েছেন সে বিষয়টিও আলোচনায় স্থান পাবে। এর পাশাপাশি দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দু নেতা আলোচনা করবেন।

এর আগে গত বৃহস্পতিবার এরদোগান ও পুতিন বায়তুল মুকাদ্দাস ইস্যু নিয়ে টেলিফোনে কথা বলেন। তারা দুজনই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ওইদিন পুতিন প্রেসিডেন্ট এরদোগানকে বলেছেন, তিনি বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাবেন।

ফিলিস্তিনিদে;র প্রতি সংহতি জানিয়ে মিছিল

সারা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন। তার এ ঘোষণার পর সারা বিশ্বে নিন্দা ও  প্রতিবাদের ঝড় উঠেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯