ইয়েমেনে দূতাবাস বন্ধ করল রাশিয়া; কাজ চলবে সৌদি থেকে
https://parstoday.ir/bn/news/world-i49747-ইয়েমেনে_দূতাবাস_বন্ধ_করল_রাশিয়া_কাজ_চলবে_সৌদি_থেকে
যুদ্ধপীড়িত ইয়েমেনে অস্থায়ীভাবে দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাজধানী সানার বর্তমান ও গত কয়েক সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৭ ২১:৪৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

যুদ্ধপীড়িত ইয়েমেনে অস্থায়ীভাবে দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাজধানী সানার বর্তমান ও গত কয়েক সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার দূতাবাস বন্ধের ঘোষণা দেন। তিনি জানান, দূতাবাসের সমস্ত কর্মচারি ও কর্মকর্তা এরইমধ্যে ইয়েমেন থেকে দেশে ফিরে গেছেন। তিনি জানান, ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে তাদের কর্মতৎপরতা চালাবেন।

জাখারোভা আশা করেন, ইয়েমেনে সংঘাতে লিপ্ত দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তিগুলো তাদের প্রভাব কাজে লাগাবে যাতে রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা যায়।

সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেন

জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের পক্ষ ছেড়ে সৌদি আরবের পক্ষ নেয়ার পর গত ৪ ডিসেম্বর ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ নিহত হন। এরপর ইয়েমেনের রাজধানী সানার ওপর বিমান হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। এর আগে গত আগস্ট মাসে সৌদি বিমান হামলার কারণে উদ্বেগ প্রকাশ করেছিল রাশিয়া।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২