ইয়াং লি'কে মিয়ানমারে প্রবেশ করতে দেয়া হবে না: মিয়ানমার সরকার
https://parstoday.ir/bn/news/world-i50117-ইয়াং_লি'কে_মিয়ানমারে_প্রবেশ_করতে_দেয়া_হবে_না_মিয়ানমার_সরকার
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত কর্মকর্তাকে মিয়ানমারে প্রবেশ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সেদেশের সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৭ ১৬:৩৯ Asia/Dhaka
  • জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী ইয়াং লি
    জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী ইয়াং লি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত কর্মকর্তাকে মিয়ানমারে প্রবেশ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সেদেশের সরকার।

আসছে জানুয়ারিতে রোহিঙ্গা মুসলমানদের অধিকার লঙ্ঘনের ওপর প্রতিবেদন দেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত কর্মকর্তা ইয়াং লি'র মিয়ানমারের রাখাইন প্রদেশ সফরের কথা ছিল।

কিন্তু মিয়ানমার সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইয়াং লি'কে সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সহযোগিতা করা হবে না এমনকি মিয়ানমারে প্রবেশ করতেও দেওয়া হবে না।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে সহযোগিতা না করার ঘোষণা দেয়ার প্রতিক্রিয়ায় ইয়াং লি বলেছেন: এটা রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত কোনো দুর্ঘটনা বা নির্যাতনের লক্ষণ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এরইমধ্যে ২১ জন রোহিঙ্গা মুসলমান সেখানে ডিফথেরিয়ায় মারা গেছে।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সেদেশের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হিংস্র আক্রমণের ফলে অন্তত ছয় হাজার রোহিঙ্গা মুসলমান নিহত, আট হাজারের বেশি আহত এবং আট লক্ষের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/২০