জাতিসংঘে প্রস্তাব অনুমোদন আমেরিকার জন্য বড় পরাজয়: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i50195-জাতিসংঘে_প্রস্তাব_অনুমোদন_আমেরিকার_জন্য_বড়_পরাজয়_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলেক্সি পুশকোভ বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও জাতিসংঘ সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে প্রস্তাব পাস হয়েছে যা আমেরিকার জন্য বড় পরাজয়।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৭ ১৪:০৯ Asia/Dhaka
  • আলেক্সি পুশকোভ
    আলেক্সি পুশকোভ

রাশিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলেক্সি পুশকোভ বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও জাতিসংঘ সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে প্রস্তাব পাস হয়েছে যা আমেরিকার জন্য বড় পরাজয়।

তিনি আজ (শুক্রবার) তার টুইটার পেইজে লিখেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস ও নাৎসিবাদ সংক্রান্ত দুটি প্রস্তাব পাস হয়েছে। দু'টি প্রস্তাবেরই বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আমেরিকা। কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশেরও বেশি সদস্য দেশের ভোটে দু'টি প্রস্তাবই পাস হয়েছে। আমেরিকা যে বিশ্বে একঘরে হয়েছে এটি তার প্রমাণ। 

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে আমেরিকা পরাজিত হয়েছে। 

জাতিসংঘের সাধারণ পরিষদ

গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তকে অনেকটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য দেশ। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৯টি দেশ এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারে নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২