পাকিস্তানকে হুমকি দেবেন না: আমেরিকাকে খাজা আসিফ
https://parstoday.ir/bn/news/world-i50283-পাকিস্তানকে_হুমকি_দেবেন_না_আমেরিকাকে_খাজা_আসিফ
আমেরিকাকে উদ্দেশ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, “আমাদের হুমকি দেবেন না কিংবা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন না বরং আফগান যুদ্ধ থেকে শিক্ষা নিন। শনিবার এক টুইটার বার্তায় একথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৭ ২৩:০১ Asia/Dhaka
  • খাজা আসিফ
    খাজা আসিফ

আমেরিকাকে উদ্দেশ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, “আমাদের হুমকি দেবেন না কিংবা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন না বরং আফগান যুদ্ধ থেকে শিক্ষা নিন। শনিবার এক টুইটার বার্তায় একথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার আফগানিস্তানে আকস্মিক সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন,দীর্ঘদিন ধরে পাকিস্তান তালেবানসহ বহু সন্ত্রাসী সংগঠনকে নিরাপদ আশ্রয় দিয়ে আসছে তবে সে দিন ফুরিয়ে গেছে।

বাগরাম ঘাঁটিতে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছেন মাইক পেন্স

বাগরাম ঘাঁটিতে সেনাদের সঙ্গে আলাপের সময় পেন্স আরো বলেন, ইসলামাদের ওপর নজর রাখছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।  তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের কথার প্রতিধ্বনি করে আমিও বলতে চাই-আমেরিকার সঙ্গে বন্ধুত্বের কারণে পাকিস্তান অনেক কিছু পেয়েছে এবং সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়ার কারণে পাকিস্তানের জন্য হারানোরও অনেক কিছু রয়েছে।”

মাইক পেন্সের এসব কথার জবাবে খাজা আসিফ বলেছেন, কূটনৈতিক লড়াইয়ে হেরে যাওয়া এবং আফগান যুদ্ধ নিয়ে হতাশার কারণে মার্কিন কর্মকর্তারা এ ধরনের কথা বলছেন। কূটনৈতিক লড়াই বলতে খাজা আসিফ ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘে ভোটের ফলাফলে মার্কিন সরকারের হেরে যাওয়াকে বুঝিয়েছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩