আমেরিকার অনুসরণে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করবে গুয়েতেমালা
https://parstoday.ir/bn/news/world-i50355-আমেরিকার_অনুসরণে_বায়তুল_মুকাদ্দাসে_দূতাবাস_স্থানান্তর_করবে_গুয়েতেমালা
দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার ঘোষণা দিয়েছে গুয়েতেমালা। আমেরিকার পর গুয়েতেমালাই হচ্ছে প্রথম কোনো দেশ যে আমরিকা অনুসরণে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার ঘোষণা দিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৭ ০৯:২০ Asia/Dhaka
  • গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস
    গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস

দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার ঘোষণা দিয়েছে গুয়েতেমালা। আমেরিকার পর গুয়েতেমালাই হচ্ছে প্রথম কোনো দেশ যে আমরিকা অনুসরণে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার ঘোষণা দিল।

গতকাল (রোববার) গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস এ ঘোষণা দেন। তার আগে তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

জিমি মোরালেস বলেন, “আমি আপনাদেরকে জানাচ্ছি যে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।” গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ১২৮টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বাতিলের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার তিনদিন পর গুয়েতেমালা এ সিদ্ধান্ত ঘোষণা করল। জাতিসংঘে এ প্রস্তাব পাসের মধ্যদিয়ে ট্রাম্পের বাতিল হয়ে গেছে।

বায়তুল মুকাদ্দাস শহর

ওই প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ইসরাইলসহ নয়টি দেশ ভোট দেয়। গুয়েতেমালা এই নয়টি দেশের মধ্যে ছিল এবং মধ্য আমেরিকার এ দেশটি প্রধানত মার্কিন অর্থ সাহায্যের ওপর ভর করে চলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটের আগে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে ভোট দেবে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক সাহায্য বাতিলসহ নানা ব্যবস্থা নেয়া হবে।  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫