সোভিয়েত ইউনিয়নের মতো ধসে পড়তে যাচ্ছে আমেরিকা: রন পল
https://parstoday.ir/bn/news/world-i50487-সোভিয়েত_ইউনিয়নের_মতো_ধসে_পড়তে_যাচ্ছে_আমেরিকা_রন_পল
আমেরিকার সাবেক কংগ্রেসম্যান রন পল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বছরের শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি এখন কল্পনার বস্তু। পাশাপাশি আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে; ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের যেভাবে পতন হয়েছে সেই একইভাবে আমেরিকার রাজনীতিরও পতন হতে যাচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৭ ২২:৩৫ Asia/Dhaka
  • রন পল (ডানে) ও তার ছেলে র‍্যান্ড পল
    রন পল (ডানে) ও তার ছেলে র‍্যান্ড পল

আমেরিকার সাবেক কংগ্রেসম্যান রন পল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বছরের শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি এখন কল্পনার বস্তু। পাশাপাশি আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে; ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের যেভাবে পতন হয়েছে সেই একইভাবে আমেরিকার রাজনীতিরও পতন হতে যাচ্ছে।

মঙ্গলবার ‘ওয়াশিংটন এক্সামিনার’কে দেয়া সাক্ষাৎকারে রন পল এসব কথা বলেছেন। তিনি বলেন, বিশাল ঋণের বোঝা, মূদ্রাস্ফীতি এবং অসমতা মার্কিন সমাজে ব্যাপক গোলযোগের সৃষ্টি করতে পারে। তিনি সুস্পষ্ট করে বলেন, “৮৯ সালে যেভাবে সোভিয়েত ইউনিয়ন ধসে পড়েছে আমরা ঠিক অমন কিছুর মুখে রয়েছি।”

রিপাবলিকান দলের সাবেক আইনপ্রণেতা ও টেক্সাসের গভর্নর রন পল বলেন, তিনি মনে করেন না তার দেশ ভেঙে কয়েকটি দেশ সৃষ্টি হবে তবে মার্কিন মুদ্রা নীতি ও বহির্বিশ্বে মার্কিন সাম্রাজ্যের অবসান ঘটবে। তিনি মার্কিন অর্থনীতিকে ফাঁপা অর্থনীতি বলেও মন্তব্য করেন এবং তা ধসে পড়তে যাচ্ছে বলে আশংকা করেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭