পাক-ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের গোপন বৈঠক কিসের ইঙ্গিত?
https://parstoday.ir/bn/news/world-i50695-পাক_ভারত_জাতীয়_নিরাপত্তা_উপদেষ্টাদের_গোপন_বৈঠক_কিসের_ইঙ্গিত
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল নাসের খান জানজুয়া এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোপন বৈঠক করেছেন। ডিসেম্বর মাসের ২৬ তারিখে এ বৈঠক ব্যাংককের একটি 'নিরপেক্ষ এলাকায়' অনুষ্ঠিত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:২০ Asia/Dhaka
  • নাসের খান জানজুয়া এবং অজিত দোভাল
    নাসের খান জানজুয়া এবং অজিত দোভাল

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল নাসের খান জানজুয়া এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোপন বৈঠক করেছেন। ডিসেম্বর মাসের ২৬ তারিখে এ বৈঠক ব্যাংককের একটি 'নিরপেক্ষ এলাকায়' অনুষ্ঠিত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম।

পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর দায়ে আটক কুলভুষণ যাদবের মা এবং স্ত্রী'র সঙ্গে সাক্ষাৎ নিয়ে যখন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ইসলামাবাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে তখন এ বৈঠক অনুষ্ঠিত হল।

কুলভূষণ যাদবের সঙ্গে সাক্ষাৎ করছেন তা মা

যাদবের মা এবং স্ত্রী'র পাকিস্তান সফরের সঙ্গে এ বৈঠকের তারিখ এবং স্থান নির্ধারণের কোনো সম্পর্ক নেই বলে ভারতীয় সংবাদপত্র জানিয়েছে। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের বিষয়টি আগেই ঠিক  করা হয়েছিল। এ বৈঠককে 'পূর্ব নির্ধারিত বৈঠক হিসেবে উল্লেখ করা হয়। পাক-ভারতের কোনো সরকারি সূত্র এখনো আনুষ্ঠানিক ভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। 

এদিকে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের একজন পদস্থ কর্মকর্তা দেশটির ইংরেজি দৈনিক ডনকে বলেছে, এ বৈঠক ডিসেম্বরের ২৭ তারিখে হয়েছে। বৈঠক ভালোভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে এ সূত্র আরো বলেছে, মি. দোভাল ইতিবাচক এবং আন্তরিক আচরণ দেখিয়েছেন। তিনি আরো বলেন, উভয়পক্ষ বৈঠকের বিষয়টি গোপন রাখতে সম্মত হলেও ভারতীয় পক্ষ সে কথা রাখেননি বলেই দেশটির সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

উভয়পক্ষ বৈঠককে কার্যকর হিসেবে মনে করছে এবং এর মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে আবার আলোচনা আবার শুরু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।#      

পার্সটুডে/মূসা রেজা/১