এক বছরে কাশ্মিরে নিহত ২৯১, আটক সাড়ে চার হাজারের বেশি
https://parstoday.ir/bn/news/world-i50699-এক_বছরে_কাশ্মিরে_নিহত_২৯১_আটক_সাড়ে_চার_হাজারের_বেশি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত এক বছরে নিরাপত্তা বাহিনীর হাতে ২৯১ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় নারী এবং ১৮ জন তরুণ রয়েছে বলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে আজ এ কথা জানিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। কাশ্মির মিডিয়া সার্ভিসের গবেষণা শাখা এ তথ্য দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:৫৫ Asia/Dhaka
  • এক বছরে কাশ্মিরে নিহত ২৯১, আটক সাড়ে চার হাজারের বেশি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত এক বছরে নিরাপত্তা বাহিনীর হাতে ২৯১ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় নারী এবং ১৮ জন তরুণ রয়েছে বলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে আজ এ কথা জানিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। কাশ্মির মিডিয়া সার্ভিসের গবেষণা শাখা এ তথ্য দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে ২২জন আটক অবস্থায় প্রাণ দিয়েছেন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো হত্যাকাণ্ডে ৩১ জন নারী বিধবা হয়েছেন। এছাড়া বাবা অথবা মা হারিয়েছে ৭৩টি শিশু।  

এ দিকে, গত বছর ২১১ জন কাশ্মিরি নারী সম্ভ্রম হারিয়েছেন বা যৌন হয়রানির শিকার হয়েছেন। এতে আরো বলা হয়েছে, গতমাসেও দুই নারীসহ ১৪ কাশ্মিরি নিহত হয়েছেন। এ ছাড়া, অনাথ হয়েছে দুই শিশু। গত এক বছরে আটক হয়েছেন ৩৫২৯ জন। এর মধ্যে কাশ্মিরের হুররিয়াত নেতা সাব্বির আহমেদ শাহ ও  আলোকচিত্রী কামরান ইউসুফিও রয়েছেন। গত বছর কাশ্মিরে নির্যাতনের শিকার হয়েছেন ৪, ৬৭৪ বেসামরিক কাশ্মিরি।# 

পার্সটুডে/মূসা রেজা/১