'মার্কিন আর্থিক সহায়তার পরিমাণ অতি নগণ্য: বন্ধের ঘোষণায় রহস্যের সৃষ্টি'
https://parstoday.ir/bn/news/world-i50935-'মার্কিন_আর্থিক_সহায়তার_পরিমাণ_অতি_নগণ্য_বন্ধের_ঘোষণায়_রহস্যের_সৃষ্টি'
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, তার দেশকে দেয়া মার্কিন আর্থিক সহায়তার পরিমাণ খুবই নগণ্য। তিনি আরো বলেন, পাকিস্তানকে আর্থিক সহায়তা দেয়া বন্ধের মার্কিন ঘোষণায় রহস্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৮ ১২:২০ Asia/Dhaka
  • 'মার্কিন আর্থিক সহায়তার পরিমাণ অতি নগণ্য: বন্ধের ঘোষণায় রহস্যের সৃষ্টি'

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, তার দেশকে দেয়া মার্কিন আর্থিক সহায়তার পরিমাণ খুবই নগণ্য। তিনি আরো বলেন, পাকিস্তানকে আর্থিক সহায়তা দেয়া বন্ধের মার্কিন ঘোষণায় রহস্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন ইসলামাবাদের দুইশ' কোটি ডলার নিরাপত্তা সহায়তা কেটে দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলে ওয়াশিংটন যে ঘোষণা  করেছে তা রহস্যের সৃষ্টি করেছে। কারণ পাকিস্তানকে বেসামরিক এবং সামরিক খাতে যে সহায়তা আমেরিকা দেয় তার পরিমাণ দুইশ কোটি ডলারেরও অনেক কম। তিনি বলেন, পাকিস্তানকে দেয়া মার্কিন আর্থিক সহায়তার পরিমাণ খুবই নগণ্য।

তিনি এরপর মার্কিন আর্থিক সহায়তা পাওয়ার একটি হিসাবও তুলে ধরেন। গত পাঁচ বছরে পাকিস্তানকে দেয়া মার্কিন বাৎসরিক আর্থিক সহায়তার পরিমাণ এক কোটি ডলারেরও কম ছিল বলে জানান তিনি। কাজেই পাকিস্তানকে দেয়া সহায়তার পরিমাণ ২৫, ৫০ বা ৯০ কোটি ডলার বলে যখন সংবাদপত্রে লেখা হয় তখন কোন সহায়তা সম্পর্কে কথা  বলা হচ্ছে তা পাকিস্তানের কর্মকর্তারা মোটেও বুঝতে পারেন না বলে জানান তিনি।#  

পার্সটুডে/মূসা রেজা/৬