ট্রাম্পের পর পাকিস্তানের দিকে আঙ্গুল তুললেন পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i51057-ট্রাম্পের_পর_পাকিস্তানের_দিকে_আঙ্গুল_তুললেন_পম্পেও
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার উগ্র জঙ্গিদের আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেও।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৮ ০৪:২২ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার উগ্র জঙ্গিদের আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেও।

তিনি সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, গত কয়েক বছর ধরে তালেবান ও হক্কানি গোষ্ঠীকে নিজ ভূমিতে আশ্রয় দিয়ে যাচ্ছে পাকিস্তান। এই দুই গোষ্ঠী আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

সিআইএ’র পরিচালক বলেন, “পাকিস্তানের প্রতি আমাদের বার্তা পরিষ্কার। বর্তমান অবস্থা চলতে দেয়া যায় না এবং ইসলামাবাদকে অবশ্যই উগ্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয়া বন্ধ করতে হবে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান আমাদেরকে কতটুকু সহায়তা করে তার ওপর দেশটিকে সামরিক সাহায্য দেয়ার বিষয়টি নির্ভর করছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১ জানুয়ারি ২০১৮ সালে নিজের প্রথম টুইটার বার্তায় আফগান সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন। সেইসঙ্গে তিনি ইসলামাবাদকে ২০০ কোটি ডলারের সামরিক অনুদান বন্ধ করে দেয়ার ঘোষণা দেন।

২০১৭ সালের আগস্ট মাসে ট্রাম্প প্রশাসনের একই ধরনের অভিযোগের ভিত্তিতে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯