'পরমাণু সমঝোতা বহাল রাখতে পারেন ট্রাম্প'
-
দুঃশ্চিন্তায় প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বহাল রাখবেন তবে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেছেন বলে বার্তা সংস্থা এপি খবর দিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামীকালের (শুক্রবার) মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে যে, তিনি পরমাণু সমঝোতা থেকে বরে হয়ে যাবেন কিনা। এ প্রেক্ষাপটে এপি'র এক রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প আরো তিন মাসের জন্য পরমাণু সমঝোতা বহাল রাখবেন এবং এজন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের মতামতকে গ্রহণ করতে যাচ্ছেন। এ তিনজনই পরমাণু সমঝোতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে মত দিয়েছেন।
অবশ্য, এপি'র রিপোর্ট বলা হয়েছে, ট্রাম্প পরমাণু সমঝোতা বহাল রাখলেও ইরানের বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা দিতে পারেন। এসব নিষেধাজ্ঞার আওতায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি পড়বেন বলে জানিয়েছে এপি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১