নোংরা দেশ থেকে কেন লোকজন আমাদের দেশে আসে: ট্রাম্পের প্রশ্ন
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদেরকে উদ্দেশ করে প্রশ্ন করেছেন, কেন নোংরা দেশগুলো থেকে মানুষ আমেরিকায় আসে। ট্রাম্পের এই বক্তব্যকে চরম ঔদ্ধত্যপূর্ণ ও কূটনীতি-বহির্ভূত বক্তব্য হিসেবে দেখা হচ্ছে।
গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউজে মার্কিন আইন প্রণেতাদের এক বৈঠকে ট্রাম্প এই আপত্তিকর বক্তব্য দেন। তিনি মূলত এল সালভেদর, হাইতি ও আফ্রিকান দেশগুলো থেকে আমেরিকায় অভিবাসন গ্রহণকারী মানুষকে উদ্দেশ করে একথা বলেছেন। বৈঠকে উপস্থিত অনেক আইন প্রণেতা ট্রাম্পকে বর্ণবাদী হিসেবে অভিযুক্ত করেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বৈঠকে ট্রাম্প প্রশ্ন করেন- "কেন আমরা এসব দেশ থেকে লোকজনকে আমেরিকায় আসতে দিচ্ছি? কেন আমাদের হাইতির আরো লোকজন দরকার? তাদেরকে বের করে দেন।" নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন-ও একই রকমের খবর দিয়েছে। বৈঠকে অংশ নেয়া রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম, টম কটন এবং ডেমোক্র্যাট দলের সিনেটর ডিক ডারবিন ও রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্য বব গুডলেট্টে বিস্ময় প্রকাশ করেছেন। হোয়াইট হাউজ ট্রাম্পের এ বক্তব্য অস্বীকার করে নি।
বৈঠকে ট্রাম্প বলেন, "নরওয়ের মতো ইউরোপের দেশগুলো থেকে আমাদের অভিবাসী গ্রহণ করা উচিত।" এর একদিন আগে নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২