সৌদি আরবকে ১৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার দেবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i51269-সৌদি_আরবকে_১৭টি_ব্ল্যাক_হক_হেলিকপ্টার_দেবে_আমেরিকা
মার্কিন সেনাবাহিনী সৌদি আরবকে ইউএইচ-৬০এম মডেলের ১৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার দেয়ার চুক্তি করেছে। এসব হেলিকপ্টার পেতে সৌদি আরবকে ২০ কোটি ডলার খরচ করতে হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৮ ১২:৫১ Asia/Dhaka
  • ব্ল্যাক হক হেলিকপ্টার
    ব্ল্যাক হক হেলিকপ্টার

মার্কিন সেনাবাহিনী সৌদি আরবকে ইউএইচ-৬০এম মডেলের ১৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার দেয়ার চুক্তি করেছে। এসব হেলিকপ্টার পেতে সৌদি আরবকে ২০ কোটি ডলার খরচ করতে হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

১৭টি হেলিকপ্টারের মধ্যে আটটি পাবে সৌদি ন্যাশনাল গার্ড বাহিনী আর বাকি নয়টি পাবে সৌদি রাজকীয় বিশেষ নিরাপত্তা বাহিনী। ২০২২ সালের মধ্যে সৌদি আরবকে এসব হেলিকপ্টার সরবরাহ করা হবে।

১৯৭৯ সালের দিক থেকে মার্কিন সেনারা ইউএইচ-৬০এম মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে আসছে। এ হেলিকপটারকে যুদ্ধ, তল্লাশি কিংবা উদ্ধারের মতো বহুমুখী অভিযানে ব্যবহার করা যায়। পাশাপাশি ব্ল্যাক হক হেলিকপ্টারকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হিসেবেও ব্যবহার করা যায়।

ইয়েমেনে সৌদি হামলা

ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসনের কারেণ যখন রাজতান্ত্রিক এ দেশটির কাছে অস্ত্র বিক্রি না করার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে তখন আমেরিকা রিয়াদকে এসব হেলিকপ্টার দেয়ার চুক্তি করল। সরাসরি সৌদি আগ্রাসনে এ পর্যন্ত  ১৩ হাজারের বেশি ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩