জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোশ করব না: পাক পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i51505-জাতীয়_স্বার্থের_প্রশ্নে_কোনো_আপোশ_করব_না_পাক_পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে তার সরকার কোনো অবস্থাতেই কারো সঙ্গে আপোশ করবে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৮ ১৬:২২ Asia/Dhaka
  • খাজা মুহাম্মাদ আসিফ
    খাজা মুহাম্মাদ আসিফ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে তার সরকার কোনো অবস্থাতেই কারো সঙ্গে আপোশ করবে না।

সিনেটের পক্ষ থেকে গঠিত পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফ করার সময় আজ (বুধবার) তিনি একথা বলেছেন। খাজা আসিফ বলেন, পাকিস্তান ও আমেরিকার মধ্যকার সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে নেই এবং এখনো দু দেশের মধ্যে টানাপড়েন রয়েছে।

তিনি বলেন, "আমেরিকা এখনো তাদের অবস্থান পরিবর্তন করে নি এবং আমরা আগে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছি তাই বহাল রয়েছে। মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে পাকিস্তান এ বার্তা দিয়েছে যে, ইসলামাবাদ কোনো মার্কিন সহায়তা চায় না এবং পাকিস্তান তার জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোশ করবে না। আমেরিকাকে অবশ্যই নিজের ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপানো বন্ধ করতে হবে।"

গতকাল পাকিস্তানের খ্যাতিমান আলেমরা আত্মঘাতী বোমা হামলার বিরুদ্ধে যে ফতোয়া সম্বলিত বই প্রকাশ করেছেন সে সম্পর্কে খাজা আসিফ বলেন, "আত্মঘাতী বোমা হামলা পৃথিবীতে হোক আর চাঁদে হোক- তা আত্মঘাতী হামলাই এবং তা ইসলামের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭