সার্ক সম্মেলন বানচালে বাংলাদেশ জড়িত: পাক পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i51539-সার্ক_সম্মেলন_বানচালে_বাংলাদেশ_জড়িত_পাক_পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ তার ভাষায় বলেছেন, পাকিস্তানে যে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল তা বানচালে বাংলাদেশ জড়িত ছিল। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার) এক প্রশ্নের জবাবে খাজা আসিফ একথা বলেছেন। পাকিস্তান রেডিওর বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৮ ১৩:২৪ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ তার ভাষায় বলেছেন, পাকিস্তানে যে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল তা বানচালে বাংলাদেশ জড়িত ছিল। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার) এক প্রশ্নের জবাবে খাজা আসিফ একথা বলেছেন। পাকিস্তান রেডিওর বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

তিনি সংসদকে জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসলামাবাদ চেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, "বাংলাদেশসহ আঞ্চলিক কোনো দেশের সঙ্গে উত্তেজনা চায় না পাকিস্তান।" খাজা আসিফ আরো বলেন, "১৯৭৪ সালে সই হওয়া ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করছে না বাংলাদেশ এবং ১৯৭১ সালের যুদ্ধের ঘটনায় গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় রকমের শাস্তি কার্যকর করেছে।"

খাজা আসিফ বলেন, ত্রিপক্ষীয় ওই চুক্তি বলবৎ রাখতে পাকিস্তান বার বার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি দাবি করেন, "পাকিস্তান সামনে এগিয়ে যেতে চায় কিন্তু অন্য পক্ষকেও আমাদের সে প্রচেষ্টার সঙ্গী হতে হবে।"

পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের প্রথমার্ধে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক বিষয়ে ৬ষ্ঠ রাউন্ড পরামর্শ সভা ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ‌এ সভা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগ আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮