ট্রাম্পের ক্ষমতা গ্রহণ বিশ্ব মানবতার জন্য চরম আঘাত: এইচআরডাব্লিউ
https://parstoday.ir/bn/news/world-i51547-ট্রাম্পের_ক্ষমতা_গ্রহণ_বিশ্ব_মানবতার_জন্য_চরম_আঘাত_এইচআরডাব্লিউ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ এবং জনপ্রিয় নীতি প্রসারে তার চতুরতা বিশ্ব মানবতার জন্য একটি চরম আঘাত। একইসঙ্গে ট্রাম্পের কর্তৃত্বমূলক জনপ্রিয় নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিরোধ গড়ে ওঠছে তারও প্রশংসা করেছে সংস্থাটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৮ ১৪:৪৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ এবং জনপ্রিয় নীতি প্রসারে তার চতুরতা বিশ্ব মানবতার জন্য একটি চরম আঘাত। একইসঙ্গে ট্রাম্পের কর্তৃত্বমূলক জনপ্রিয় নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিরোধ গড়ে ওঠছে তারও প্রশংসা করেছে সংস্থাটি।

আজ (বৃহস্পতিবার) প্রকাশিত নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটির বার্ষিক প্রতিবেদনের বেশিরভাগ জুড়েই হোয়াইট হাউজে ট্রাম্পের এক বছরের কার্যক্রম নিয়ে একটি সার্বিক পর্যালোচনা স্থান পেয়েছে।         

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুব ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের বিজয় একটি 'চরম হতাশাজনক মুহূর্ত' ছিল বলে মন্তব্য করেছেন এইচআরডাব্লিউ'র নির্বাহি পরিচালক ক্যান রথ। তবে ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনৈতিক নেতাদের থামানোর আশা এখনো শেষ হয়ে যায় নি বলেও মন্তব্য করেন তিনি।  

ক্যান রথ বলেন, "এ বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এ বিশ্ব রাজনীতি কতটুকু পরিবর্তিত হয়েছে। কারণ এক বছর আগে ডোনাল্ড ট্রাম্প যে সময় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন সে মুহুর্তটি ছিল হতাশাব্যঞ্জক। তবে গত বছর থেকে ট্রাম্পের জনপ্রিয় নীতির বিরুদ্ধে প্রতিরোধকামীতার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা আমাদেরকে আশান্বিত করে তুলেছে।" 

পার্সটুডে/বাবুল আখতার/১৮