আফগান হোটেলে অভিযান সম্পন্ন; সন্ত্রাসীসহ নিহত ১১
https://parstoday.ir/bn/news/world-i51727-আফগান_হোটেলে_অভিযান_সম্পন্ন_সন্ত্রাসীসহ_নিহত_১১
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় জড়িত পাঁচ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া এক বিদেশিসহ অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০১৮ ১৭:২৮ Asia/Dhaka
  • আফগান হোটেলে অভিযান সম্পন্ন; সন্ত্রাসীসহ নিহত ১১

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় জড়িত পাঁচ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া এক বিদেশিসহ অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।

 আফগান কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে পশ্চিম কাবুলে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুপ্রবেশ করে জঙ্গিরা হোটেলের অতিথি, কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। একইসঙ্গে তারা গ্রেনেড নিক্ষেপ করে হোটেলের একাংশে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসী গোষ্ঠী তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে।

১৯৬০-এর দশকে নির্মিত হোটেলটিতে আজ প্রযুক্তি বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য অনেক অতিথি আগে থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন। সাধারণত বিদেশি নাগরিকরা কাবুলের এই হোটেলটিতে অবস্থান করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১