উপকূলের কাছে তৎপর রুশ গোয়েন্দা জাহাজের ওপর নজর রাখছে আমেরিকা
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির নৌবাহিনী নর্থ ক্যারোলিনার উপকূলে রাশিয়ার গোয়েন্দা জাহাজের তৎপরতার ওপর নজর রাখছে। ত্রিদিদাদ এবং টোবাগো থেকে রুশ গোয়েন্দা জাহাজটি যাত্রা শুরু করার কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা দেয়া হলো।
নর্থ ক্যারোলিনার উইলমিংটনের ১০০ মাইল দক্ষিণ পূর্বে আন্তর্জাতিক পানিসীমায় রুশ গোয়েন্দা জাহাজ ভিক্তর লিওনোভকে প্রথম দেখা গিয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এ খবর দিয়েছিল।
রুশ এ জাহাজে গোয়েন্দা তৎপরতা চালানোর উপযোগী উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে। এ ছাড়া, যোগাযোগ সংক্রান্ত সিগন্যালের বিরুদ্ধে আড়ি পাততে পারে এটি।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যারিবিয়ানে গত সপ্তাহে এ জাহাজকে তৎপরতা চালাতে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি চার থেকে ছয়মাস তৎপরতা চালাবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস কোলসহ অন্যান্য জাহাজ এর গতিবিধির ওপর নজর রাখছে বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৩