ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলা: হাক্কানি নেটওয়ার্কের কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/world-i51879-ওয়াজিরিস্তানে_মার্কিন_ড্রোন_হামলা_হাক্কানি_নেটওয়ার্কের_কমান্ডার_নিহত
পাক-আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্কের এক কমান্ডারসহ অন্তত দুই জন নিহত হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ১৩:৫০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

পাক-আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্কের এক কমান্ডারসহ অন্তত দুই জন নিহত হয়েছে।

মার্কিন ড্রোন থেকে আজ (বুধবার) আফগান শরণার্থীদের একটি বাড়িতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় হাক্কানি কমান্ডার এহসান ওরফে খাওয়ারি এবং তার দুই সঙ্গী নিহত হয়।

চলতি  মাসের ১৭ তারিখে পাকিস্তানে এ বছরের প্রথম ড্রোন হামলা চালানো হয়েছিল। পাক-আফগান সীমান্তবর্তী খুররম এজেন্সির বাদশাহ কোটে চালানো ওই হামলায় এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। পাকিস্তানের প্রতিবাদকে তোয়াক্কা না করে দেশটিতে ড্রোন হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। এ ধরনের হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ।

পার্সটুডে/মূসা রেজা/২৪