প্রেসিডেন্ট আশরাফ গনির বক্তব্যের জবাব দিল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i52399-প্রেসিডেন্ট_আশরাফ_গনির_বক্তব্যের_জবাব_দিল_পাকিস্তান
উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে ইসলামাবাদ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, প্রতিবেশী এই দুই দেশই সন্ত্রাসবাদের শিকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ০৩:৩৯ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল
    পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল

উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে ইসলামাবাদ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, প্রতিবেশী এই দুই দেশই সন্ত্রাসবাদের শিকার।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল বলেছেন, দু’দেশের যৌথ শত্রু  সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে।

তিনি বলেন, সন্ত্রাসী হামলার শিকার আফগান জনগণের প্রতি পাকিস্তান সমবেদনা জানাচ্ছে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে দু’দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গতকাল (শুক্রবার) তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য ইসলামাবাদকে দায়ী করে বলেছিলেন, পাকিস্তান তালেবানের জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে।

তিনি শুক্রবার জুমার নামাজের পর এক টিভি সাক্ষাৎকারে বলেন, তালেবান বিরোধী অভিযানের যে কথা ইসলামাবাদ মুখে বলছে তা যথেষ্ট নয় বরং এই দাবির সত্যতা কাজে প্রমাণ করতে হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩