ইরানের পরমাণু সমঝোতায় পরিবর্তন আনা সম্ভব নয়: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i52757-ইরানের_পরমাণু_সমঝোতায়_পরিবর্তন_আনা_সম্ভব_নয়_রাশিয়া
রাশিয়া বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পরিবর্তন আনা বা এটি পর্যালোচনা করা সম্ভব নয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ০৩:১৩ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া
    জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া

রাশিয়া বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পরিবর্তন আনা বা এটি পর্যালোচনা করা সম্ভব নয়।

জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া শুক্রবার রুশ নিউজ চ্যানেল ‘রুসিয়া-২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতার ক্ষতি হলে তা গোটা বিশ্বের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে।

এর আগে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষিরত পরমাণু সমঝোতা বানচাল করার প্রচেষ্টা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। সের্গেই ল্যাভরভ এই সমঝোতা মেনে চলতে সব পক্ষের প্রতি আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০১৫ সালের জুলাই মাসে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান।  ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ওই সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও এতে স্বাক্ষরকারী দেশ আমেরিকা এখনো এটি বাস্তবায়নে গড়িমসি করে যাচ্ছে।

পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশের বিপরীতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘জঘন্য চুক্তি’ হিসেবে অভিহিত করে এটি বাতিল করার চেষ্টা করছেন। কিন্তু গোটা বিশ্ব ট্রাম্পের এ প্রচেষ্টার বিরোধিতা করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০