রুশ ডেস্ট্রয়ারে অগ্নিকাণ্ড: দু'টো কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত
https://parstoday.ir/bn/news/world-i53087-রুশ_ডেস্ট্রয়ারে_অগ্নিকাণ্ড_দু'টো_কম্পার্টমেন্ট_ক্ষতিগ্রস্ত
রাশিয়ায় ডেস্ট্রয়ার মার্শাল শাপোশনিকোভে আজ(শুক্রবার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৭টায় এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১২:৩০ Asia/Dhaka
  • রুশ ডেস্ট্রয়ারে অগ্নিকাণ্ড: দু'টো কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় ডেস্ট্রয়ার মার্শাল শাপোশনিকোভে আজ(শুক্রবার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৭টায় এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

দালজাভোদ শিপ ইয়ার্ডে মেরামত চলাকালে এ ডেস্ট্রয়ারের অগ্নিকাণ্ড ঘটেছিল। ওয়েলডিং করার সময়ে যুদ্ধ জাহাজটির ওপরের ডেকে আগুন ধরে যায় বলে ফার ইস্টার্ন শিপ বিল্ডিং অ্যান্ড শিপ রিপেয়ার সেন্টার বা এফইআরসি জানিয়েছে। দু'টো মাত্র দু'টো কম্পার্টমেন্টে এ আগুন সীমাবন্ধ ছিল।

আগুন দেখা দেয়ার পরই যুদ্ধজাহাজের ক্রুদের সরিয়ে নেয়া হয় এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যুদ্ধজাহাজটিরও উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়। অগ্নিকাণ্ড নিয়ে প্রাথমিক তদন্তে একে যোগসূত্রহীন ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬