যৌন কেলেঙ্কারি ফাঁস; পদত্যাগের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i53451-যৌন_কেলেঙ্কারি_ফাঁস_পদত্যাগের_ঘোষণা_দিলেন_অস্ট্রেলিয়ার_উপপ্রধানমন্ত্রী
নিজের গণমাধ্যম বিষয়ক সাবেক উপদেষ্টা ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ফাঁস হয়ে পড়ায় পদত্যাগে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। আজ (শুক্রবার) তিনি বলেছেন, আগামী সোমবার পদ ছেড়ে দেবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১১:২৮ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী
    অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী

নিজের গণমাধ্যম বিষয়ক সাবেক উপদেষ্টা ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ফাঁস হয়ে পড়ায় পদত্যাগে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। আজ (শুক্রবার) তিনি বলেছেন, আগামী সোমবার পদ ছেড়ে দেবেন।

যৌন হেনস্তা এবং সাবেক সহকর্মীর সঙ্গে প্রণয়ের ঘটনা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতেই এই পদত্যাগের ঘোষণা দিলেন জয়েস। তার সেই সাবেক সহকর্মী এখন সন্তানসম্ভবা।

জয়েস আজ পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, ‘আগামী সোমবার আমি ন্যাশনাল পার্টির প্রধান ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’ 

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নেতৃত্বাধীন জোট সরকারের শরীক হচ্ছে জয়েসের দল ন্যাশনাল পার্টি। দুই সপ্তাহজুড়ে জয়েসের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে। প্রেমিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন জয়েস।

এরিমধ্যে প্রধানমন্ত্রী টার্নবুলও উপপ্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন এবং মন্ত্রীদের সঙ্গে সহকর্মী ও অধস্তনদের যৌন সম্পর্ক গড়ে তোলাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।#


পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩