আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে ঝরে গেল আরও ২ প্রাণ
https://parstoday.ir/bn/news/world-i53841-আমেরিকায়_বিশ্ববিদ্যালয়ে_গুলিতে_ঝরে_গেল_আরও_২_প্রাণ
আমেরিকার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির এক ছাত্রাবাসে গুলিতে দুই জন নিহত হয়েছে। ১৯ বছরের এক তরুণ ওই গুলি চালিয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০১৮ ০৭:০৮ Asia/Dhaka
  • আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে ঝরে গেল আরও ২ প্রাণ

আমেরিকার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির এক ছাত্রাবাসে গুলিতে দুই জন নিহত হয়েছে। ১৯ বছরের এক তরুণ ওই গুলি চালিয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে।

ডেট্রয়েটের ১২৫ মাইল উত্তর-পূর্বে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির অবস্থান। শুক্রবার ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পবেল হলের চারতলায় গুলি চালানোর ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। 

বিশ্ববিদ্যালয় পুলিশের বরাতে বলা হয়েছে, নিহতদের মধ্যে কোনো শিক্ষার্থী নেই।

চলতি বছর আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি চালানোর ১২তম ঘটনা এটি। মাত্র দুই সপ্তাহ আগে ১৯ বছরের আরেক তরুণ ফ্লোরিডার একটি স্কুলে গুলি চালিয়ে ১৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে হত্যা করে। ওই ঘটনায় আহত হয় অন্তত ১৩ জন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩