রাশিয়ার ওপর হামলা হলে মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i54081-রাশিয়ার_ওপর_হামলা_হলে_মানবসভ্যতার_জন্য_বিপর্যয়_নেমে_আসবে_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের ওপর কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে মস্কোর পক্ষ থেকে এমন জবাব দেয়া হবে যাতে মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৮ ০০:২৭ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের ওপর কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে মস্কোর পক্ষ থেকে এমন জবাব দেয়া হবে যাতে মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে বুধবার এক সাক্ষাৎকারে পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন “কেউ যদি রাশিয়াকে ধ্বংসের সিদ্ধান্ত নেয় তাহলে তখন আমাদের পাল্টা হামলা চালানোর বৈধ অধিকার এসে যাবে এবং   এর মানে হচ্ছে বিশ্বব্যাপী মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে। কিন্তু রাশিয়ার একজন নাগরিক হিসেবে এবং রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আমি জানতে চাই- যদি রাশিয়া না থাকে তাহলে কী ধরনের বিশ্ব হবে?”

পুতিন পরিষ্কার করে বলেন, রাশিয়া পরমাণু হামলার শিকার না হলে কখনোই অন্য কোনো দেশের ওপর মস্কো পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবে না। তিনি আরো বলেন, “পরমাণু হামলার সিদ্ধান্ত কেবল তখনই নেব যখন আমাদের সতর্কীকরণ ব্যবস্থা শুধু শত্রুর ক্ষেপণাস্ত্র শণাক্তই করবে না বরং যখন শত্রুর ক্ষেপণাস্ত্রের গতিপথ সঠিকভাবে চিহ্নিত করতে পারবে এবং পরমাণু ওয়ারহেড রাশিয়ার ভূখণ্ডে পৌঁছাবে।”

এর এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট পুতিন তার বার্ষিক ‘ইউনিয়ন অব দ্যা স্টেট’ বক্তৃতায় বলেছিলেন, কেউ যদি রাশিয়ার ওপর হামলা চালায় তবে রাশিয়াও পাল্টা পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে। তিনি এও বলেছিলেন, রাশিয়াকে যে সাইজ ও ক্ষমাসম্পন্ন পরমাণু অস্ত্র দিয়ে হামলা করা হবে মস্কোও সেই সাইজের ও তেমন ক্ষমতাসম্পন্ন অস্ত্র দিয়ে হামলা চালাবে।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮