মার্কিন সেনারা তুরস্কে অবস্থান করবে: তুর্কি উপপ্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i54351-মার্কিন_সেনারা_তুরস্কে_অবস্থান_করবে_তুর্কি_উপপ্রধানমন্ত্রী
তুরস্কের উপপ্রধানমন্ত্রী ও মুখপাত্র বাকির বুযদাগ বলেছেন, ইন্জার্লিক বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের খবর ভিত্তিহীন। সেখানে মার্কিন সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। ঘাঁটি থেকে মার্কিন বিমানের ওঠানামাও বন্ধ হয় নি। আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০১৮ ১৪:৩৯ Asia/Dhaka
  • ইন্জার্লিক বিমানঘাঁটি
    ইন্জার্লিক বিমানঘাঁটি

তুরস্কের উপপ্রধানমন্ত্রী ও মুখপাত্র বাকির বুযদাগ বলেছেন, ইন্জার্লিক বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের খবর ভিত্তিহীন। সেখানে মার্কিন সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। ঘাঁটি থেকে মার্কিন বিমানের ওঠানামাও বন্ধ হয় নি। আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

তুরস্কের ইন্জার্লিক বিমানঘাঁটিতে বর্তমানে আমেরিকার পাঁচ হাজার সেনা ও ৩৯তম বিমান ইউনিট মোতায়েন রয়েছে। 

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিল জার্নালের এ সংক্রান্ত খবর নাকচ করে তিনি বলেন, ইউরোপে অবস্থিত মার্কিন সেনা কমান্ডের মুখপাত্র জনি মাইকেলও এ ধরনের খবর প্রত্যাখ্যান করেছেন। তার মতে পত্রিকাটি অনুমানের ভিত্তিতে ওই খবর তৈরি করেছে। 

গত রোববার ওয়াল স্ট্রিট জার্নাল একজন মার্কিন কমান্ডারের বরাত দিয়ে জানিয়েছিল, আমেরিকা ও তুরস্কের সম্পর্কে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইন্জার্লিক বিমানঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা বন্ধ রাখা হয়েছে। 

 সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র প্রতি মার্কিন সমর্থন ও সহযোগিতার কারণে তুরস্ক ও আমেরিকার সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। ওই গোষ্ঠীকে ধ্বংসের কথা বলে সিরিয়ার আফরিনে তুর্কি বাহিনী অভিযান চালাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩