'মিয়ানমারে অবশিষ্ট মুসলিম গ্রামগুলোতে লুটপাট ও অগ্নিসংযোগ চলছে'
https://parstoday.ir/bn/news/world-i54984-'মিয়ানমারে_অবশিষ্ট_মুসলিম_গ্রামগুলোতে_লুটপাট_ও_অগ্নিসংযোগ_চলছে'
মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে। রাখাইনের মংডু এলাকার গ্রামে গ্রামে সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ সময় মুসলমানদের বাড়িতে লুটপাটের পাশাপাশি আগুন লাগানোর ঘটনাও ঘটছে। ইরানের বার্তা সংস্থা 'ইরনা' একটি নয়া ভিডিও ফুটেজের ভিত্তিতে আজ (বুধবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৮ ১৭:০৯ Asia/Dhaka
  • মুসলমানদের গ্রামে অগ্নিসংযোগের চিত্র (ফাইল ফটো)
    মুসলমানদের গ্রামে অগ্নিসংযোগের চিত্র (ফাইল ফটো)

মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে। রাখাইনের মংডু এলাকার গ্রামে গ্রামে সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ সময় মুসলমানদের বাড়িতে লুটপাটের পাশাপাশি আগুন লাগানোর ঘটনাও ঘটছে। ইরানের বার্তা সংস্থা 'ইরনা' একটি নয়া ভিডিও ফুটেজের ভিত্তিতে আজ (বুধবার) এ খবর দিয়েছে।

ইরনা বলছে, মিয়ানমারের রাখাইনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও একজন ব্যক্তি কয়েকজন সেনা সদস্যকে ঘুষ হিসেবে বিপুল অংকের অর্থ দিয়ে ওই এলাকা সফর করেছেন এবং সেখানে অবস্থানকালে গোপনে ভিডিও ধারণ করেছেন। তার ওই ভিডিওতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। 

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্যাটেলাইটের মাধ্যমে তোলা বহু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী মুসলমানদের শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে এবং মুসলমানদের বসবাসের সব ধরণের চিহ্ন মুছে ফেলেছে। 

ওই সব সংস্থার প্রতিবেদনে মুসলমানদের ওপর গণহত্যা ও ধর্ষণের নির্মম চিত্রও ফুটে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো বার বারই বলেছে, মিয়ানমার সরকার সেখানে মানবতাবিরোধী অপরাধ করেছে। তবে এখন পর্যন্ত দেশটির বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮