পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনা চলছে
পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়ে আলোচনার জন্য দেশটির প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি পাক সংসদীয় রাজনৈতিক দলগুলোর বৈঠক আহ্বান করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এ বৈঠক পাক সংসদের বিরোধী রাজনৈতিক দলগুলোও থাকবে।
পাক সংসদের নেতা প্রধানমন্ত্রী খাকান আব্বাসি এবং বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নিয়োগ করা হবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী । সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইসহ পাক সংসদের সব দলকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আস্থায় নিতে চাইছে দেশটির ক্ষমতাসীন দল।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এনের প্রবীণ নেতাদের সঙ্গে এ বিষয়ে অনানুষ্ঠানিক আলাপ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের নিয়ে আনুষ্ঠানিক তৎপরতা বুধবার থেকে শুরু হয়েছে।
অবশ্য ক্ষমতাসীন এবং বিরোধীদল ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সে ক্ষেত্রে পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি একজনকে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে। ২০১৩ সালের নির্বাচনকালীন সময়ের জন্য মির হাজার খান খোসোকে একই ভাবে নিয়োগ দিয়েছিল ইসিপি।#
পার্সটুডে/মূসা রেজা/১৪