‘৪ হাজার পাকিস্তানিকে আমেরিকার হাতে তুলে দিয়েছেন মুশাররফ’
https://parstoday.ir/bn/news/world-i55950-৪_হাজার_পাকিস্তানিকে_আমেরিকার_হাতে_তুলে_দিয়েছেন_মুশাররফ’
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ শুধুমাত্র ডলারের বিনিময়ে তার দেশের চার হাজার নাগরিককে বিদেশি শক্তির হাতে হাতে তুলে দিয়েছিলেন। এর মধ্যে বেশিরভাগ নাগরিককে তিনি আমেরিকার কাছে হস্তান্তর করেছেন। এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১৭, ২০১৮ ১৮:২৮ Asia/Dhaka
  • পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ
    পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ শুধুমাত্র ডলারের বিনিময়ে তার দেশের চার হাজার নাগরিককে বিদেশি শক্তির হাতে হাতে তুলে দিয়েছিলেন। এর মধ্যে বেশিরভাগ নাগরিককে তিনি আমেরিকার কাছে হস্তান্তর করেছেন। এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার বিষয়ে গঠিত কমিশনের প্রধান সাবেক বিচারপতি জাভেদ ইকবাল গতকাল (সোমবার) পাক সিনেটের স্থায়ী কমিটিতে এ তথ্য তুলে ধরেন। সিনেটকে ব্রিফ করার সময় তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমাদ শেরপাও এই গোপন হস্তান্তর প্রক্রিয়ার অংশ। বিচারপতি ইকবাল পরিষ্কার করে বলেন, ডলারের বিনিময়ে জেনারেল মুশাররফ পাকিস্তানি নাগরিকদের আমেরিকার হাতে তুলে দিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, দেশের আইনে এ ধরনের হস্তান্তরের কোনো বিধান নেই কিন্তু জাতীয় সংসদসহ কেউ আজ পর্যন্ত মুশাররফ ও শেরপাওয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে নি। বিচারপতি ইকবাল বলেন, মুশাররফের অবৈধ ও বেআইনি কাজকর্ম সম্পর্ক সম্পর্কে অবশ্যই তদন্ত হতে হবে। তিনি প্রশ্ন করেন, দেশের আইন অনুযায়ী কীভাবে একজন ব্যক্তি পাকিস্তানি নাগরিকদের বিদেশের কাছে তুলে দেয়?#  

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭