ইরানে অন্ধ হাফেজ ও ক্বারীদের আন্তর্জাতিক প্রতিযোগিতার ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/world-i56328-ইরানে_অন্ধ_হাফেজ_ও_ক্বারীদের_আন্তর্জাতিক_প্রতিযোগিতার_ফল_প্রকাশ
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের আন্তর্জাতিক হেফজ ও ক্বিরাত  প্রতিযোগিতার ফলাফল আজ (বুধবার) ঘোষণা করা হয়েছে। হেফজ বিভাগে প্রথম হয়েছেন ভারতের মোহাম্মাদ আনিস। এছাড়া ক্বিরাতে প্রথম স্থান অধিকার করেছেন মালয়েশিয়ার মোহাম্মাদ কায়িম নিযার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০১৮ ১৩:১৭ Asia/Dhaka
  • ইরানে অন্ধ হাফেজ ও ক্বারীদের আন্তর্জাতিক প্রতিযোগিতার ফল প্রকাশ

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের আন্তর্জাতিক হেফজ ও ক্বিরাত  প্রতিযোগিতার ফলাফল আজ (বুধবার) ঘোষণা করা হয়েছে। হেফজ বিভাগে প্রথম হয়েছেন ভারতের মোহাম্মাদ আনিস। এছাড়া ক্বিরাতে প্রথম স্থান অধিকার করেছেন মালয়েশিয়ার মোহাম্মাদ কায়িম নিযার।

এছাড়া হেফজ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে তুরস্কের আকরাম ওচার ও মিশরের মোহাম্মদ আস-সায়িদ আব্দুল গানি আল কামিরি। আর ক্বিরাত বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন যথাক্রমে ইরানের ওমিদ রেজা রাহিমি ও ইরাকের হোসেন মোহাম্মাদ শালাল।

দুই বিভাগেই বাংলাদেশের প্রতিনিধিরা ষষ্ঠ স্থান পেয়েছেন। হেফজ বিভাগে ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের আশরাফুল ইসলাম তোফাজ্জল এবং ক্বিরাত বিভাগে ষষ্ঠ স্থান লাভ করেছেন মোয়াজ্জাম মুহাম্মদ মোবারক।

প্রতি বছরই ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) হাফেজ ও ক্বারীদের জন্য আলাদা আয়োজন থাকে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫