আফগানিস্তানে ৬ ভারতীয় ইঞ্জিনিয়ারকে অপহরণ করল বন্দুকধারীরা
আফগানিস্তানে কর্মরত ৬ ভারতীয় ইঞ্জিনিয়ারকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। আজ (রোববার) সকালে বাগলান প্রদেশ থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত ছয় জনই আফগানিস্তানের বিদ্যুৎ বিতরণ সংস্থা 'কেইসি'-এর হয়ে কাজ করছিলেন।
বাগলান প্রদেশে একটি ইলেকট্রিক সাব স্টেশন তৈরিতে সহযোগিতা করছিলেন তারা। বাগলান পুলিশের মুখপাত্র জাবিউল্লা সুজা বলেছেন, আজ সকালে বাসে চেপে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে যাচ্ছিলেন ওই ভারতীয় ইঞ্জিনিয়াররা। বাসটি 'দাশত আল-ওয়ান' এলাকায় পৌঁছালে কয়েকজন বন্দুকধারী সেটাকে আটকায়। গাড়ির চালকসহ সাত জন ভারতীয়কে সেখান থেকেই অপহরণ করা হয়।
কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখনো কোনো সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬