৪র্থ দফা শপথ: রাশিয়াকে আরো শক্তিশালী করবেন পুতিন
-
জমকালো শপথ অনুষ্ঠান
চতুর্থ দফা রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। গত মার্চ মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ের পর আজ (সোমবার) তিনি গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে শপথ নেন।
শপথ নেয়ার সময় পুতিন রুশ সংবিধান ছুঁয়ে জনগণের সেবা, তাদের অধিকার এবং দেশের সাবভৌত্ব রক্ষার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমি মনে করি রাশিয়ার জন্য সবকিছু করা, এর বর্তমান ও ভবিষ্যতের জন্য কাজ করা আমার দায়িত্ব এবং আমার জীবনের লক্ষ্য।”
তিনি বলেন, “আমি আমার দায়িত্ব সচেতনভাবে অনুভব করি।” শপথ শেষে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা আমাদের পিতৃভূমির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছি। রাষ্ট্রের প্রধান হিসেবে রাশিয়ার উন্নতি ও শক্তি অর্জনের জন্য আমি যতটা পারি তার সবই করার চেষ্টা করব। ”
রাশিয়ায় তৈরি লিমুজিন গাড়িতে করে শপথ অনুষ্ঠানে যান নিতে পুতিন। তিনি সবসময় এ গাড়িই ব্যবহার করে থাকেন, বিদেশ থেকে আমদানি করা গাড়ি ব্যবহার করেন না পুতিন।
গত মার্চ মাসে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চুর্থবারের মতো নির্বাচিত হন। তিনি আগামী ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে তিনি ভোট পান ৭৬ শতাংশের বেশি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর পুতিন মন্ত্রসিভা গঠনের জন্য দুই সপ্তাহ সময় পাবেন। এর মধ্যে তিনি রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার কাছে কোনো এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য প্রস্তাব পাঠাবেন। দুমা অনুমোদন দিলে নতুন প্রধানমন্ত্রী সরকারের মন্ত্রসভা গঠনের দায়িত্ব পালন করবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭