মালয়েশিয়ায় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, আজই ফলাফল
https://parstoday.ir/bn/news/world-i57036-মালয়েশিয়ায়_সংসদ_নির্বাচনের_ভোট_গণনা_চলছে_আজই_ফলাফল
মালয়েশিয়ার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজই নির্বাচনের ফলাফল জানা যাবে বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৮ ১৫:০১ Asia/Dhaka
  • মালয়েশিয়ায় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, আজই ফলাফল

মালয়েশিয়ার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজই নির্বাচনের ফলাফল জানা যাবে বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

তবে বিকেল ৫টার পরও বিপুল সংখ্যক মানুষ ভোট দেওয়ার জন্য কেন্দ্রগুলোতে অপেক্ষা করছিলেন। নির্বাচন কমিশনের প্রধান মোহাম্মাদ হাশিম আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনি আইন অনুযাযী ভোটগ্রহণ ৫টায় বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ নির্বাচন কমিশনের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আরও বেশি ভোটকেন্দ্র স্থাপন করা উচিত ছিল।

আজকের নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মাহাথির দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। নাজিব রাজাকের এক সময়কার রাজনৈতিক গুরু ছিলেন মাহাথির। দুজনের জন্যই এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯