ইরানের সঙ্গে বাণিজ্যে লিপ্ত কোম্পানিকে সুরক্ষা দিন: ইইউ'কে ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i57432-ইরানের_সঙ্গে_বাণিজ্যে_লিপ্ত_কোম্পানিকে_সুরক্ষা_দিন_ইইউ'কে_ফ্রান্স
ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে লিপ্ত নিজেদের কোম্পানীগুলোকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের ওপর ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর ফ্রান্স এ আহ্বান জানাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৮ ১৩:৩৮ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে বাণিজ্যে লিপ্ত কোম্পানিকে সুরক্ষা দিন: ইইউ'কে ফ্রান্স

ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে লিপ্ত নিজেদের কোম্পানীগুলোকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের ওপর ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর ফ্রান্স এ আহ্বান জানাল।

আজ (বৃহস্পতিবার) বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন এ আহ্বান জানান।

ম্যাকরন বলেন, ইরান বিরোধী নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে রক্ষার পাশাপাশি ক্ষতিপূরণ দেয়ার লক্ষ্যে ইউরোপীয় কমিশন যে প্রস্তাব দিয়েছে তার প্রতি ফ্রান্স সমর্থন জানাচ্ছে।

ফ্রান্সের বৃহৎ জ্বালানি কোম্পানি টোটাল ইরান থেকে চলের যাওয়ার হুমকি প্রসঙ্গে ম্যাকরনকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক কোম্পানিগুলো নিজেদের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। তবে ইরানের সঙ্গে ব্যবসায় জড়িত ছোট ও মাঝারি কোম্পানি তা আমেরিকার বা ফ্রান্সের হোক তাদেরকে সুরক্ষা দিতেই হবে এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তাদেরও স্বাধীন অধিকার রয়েছে।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইইউ'র নেতারা সোফিয়ায় একটি অনানুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন যেখানে এ সমঝোতা টিকিয়ে রাখতে একটি সঙ্ঘবদ্ধ নীতি প্রয়োগের ব্যাপারে তারা একমত হন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭