পরমাণু সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i57738-পরমাণু_সাবমেরিন_থেকে_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_করল_রাশিয়া
পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শ্বেতসাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এ পরীক্ষা চালানো হয়। রুশ সামরিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৩, ২০১৮ ১০:৫৫ Asia/Dhaka
  • বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শ্বেতসাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এ পরীক্ষা চালানো হয়। রুশ সামরিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সূত্র গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, প্রজেক্ট ৯৫৫ বোরেই শ্রেণির কৌশলগত ইউরি দোলগোরুকি সাবমেরিন থেকে চারটি বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের কুরা রেঞ্জে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এ ধরনের সাবমেরিন থেকে এই প্রথম রাশিয়া কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।

ইউরি দোলগোরুকি সাবমেরিন

রুশ বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, গতকালের পরীক্ষার মধ্যদিয়ে একথা নিশ্চিত হয়েছে যে, প্রজেক্ট ৯৫৫ বোরেই কৌশলগত সাবমেরিন ও বুলাভা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত।

আর-৩ বুলাভা হচ্ছে রাশিয়ার সমুদ্রভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ২০১৩ সালের জানুয়ারি মাসে রুশ বাহিনীতে যুক্ত হয়। এ ক্ষেপণাস্ত্র একই সঙ্গে ছয়টি ওয়ারহেড বহন করতে পারে এবং সর্বোচ্চ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩