মার্কিন শর্ত ইরানের পক্ষে মানা সম্ভব নয়: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i57768-মার্কিন_শর্ত_ইরানের_পক্ষে_মানা_সম্ভব_নয়_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য যে ১২টি শর্ত দিয়েছে তা তেহরানের কাছে অগ্রহণযোগ্য এবং মানা সম্ভব নয়। একইসঙ্গে তিনি পরমাণু সমঝোতা রক্ষায় রাশিয়া কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৩, ২০১৮ ১৬:৩৪ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য যে ১২টি শর্ত দিয়েছে তা তেহরানের কাছে অগ্রহণযোগ্য এবং মানা সম্ভব নয়। একইসঙ্গে তিনি পরমাণু সমঝোতা রক্ষায় রাশিয়া কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জাখারোভা আজ (বুধবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “ওয়াশিংটনে ইরান-বিরোধী প্রচারণা জোরদার হওয়ায় আমরা উদ্বিগ্ন। মনে হচ্ছে যেন আমেরিকা সময়সীমা বেধে দেয়া ও ইরানকে হুমকি দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এটা পরমাণু সমঝোতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও স্বাভাবিক আচরণ নয়।”

রুশ মুখপাত্র আরো বলেন, “আমেরিকা শুধু পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করে নি বরং তারা এখন এমন কিছু শর্ত দিচ্ছে যা তেহরানের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।” তিনি পরিষ্কার করে বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে সরে গেলেও অন্য দেশগুলো এ সমঝোতা মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের ওপর মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞারও বিরোধিতা করেন জাখারোভা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩