অর্ধেক আফগান শিশু স্কুলে যায় না: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i58376-অর্ধেক_আফগান_শিশু_স্কুলে_যায়_না_রিপোর্ট
আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে প্রায় অর্ধেক শিশু স্কুলে যায় না। এর পাশাপাশি প্রকট দারিদ্র্য ও লিঙ্গ বৈষম্য রয়েছে দেশটিতে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৮ ১৭:২১ Asia/Dhaka
  • আফগান শিশুদের স্কুলজীবন
    আফগান শিশুদের স্কুলজীবন

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে প্রায় অর্ধেক শিশু স্কুলে যায় না। এর পাশাপাশি প্রকট দারিদ্র্য ও লিঙ্গ বৈষম্য রয়েছে দেশটিতে।

জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ আজ (রোববার) এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ২০০২ সালের পর আফগানিস্তানে এটাই শিক্ষা বঞ্চিত শিশুর সর্বোচ্চ সংখ্যা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে- মোট শিক্ষা বঞ্চিত শিশুর সংখ্যা ৩৭ লাখ যার মধ্যে মেয়ে শিশুর হার শতকরা ৬০ ভাগ। যেসব শিশু স্কুলে যায় তাদের বয়স সাত থেকে ১৭ বছরের মধ্যে। তবে শিক্ষা বঞ্চিত শিশুদের হার সবচেয়ে বেশি সহিংসতা-কবলিত প্রদেশগুলোতে।  

বাল্যবিয়ে এবং নারী শিক্ষকদের অভাবের কারণেও মেয়ে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া, চলতি বছর শেষ হওয়ার আগে তিন লাখ আফগান শিশু স্কুল থেকে ঝরে পড়তে পারে। যেসব শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই গ্রাম বা মফস্বল এলাকা এবং তারা প্রায় সময়ই উদ্বাস্তুর মতো জীবনযাপন করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩