ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা সমঝোতার লঙ্ঘন নয়: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i58478-ইউরেনিয়াম_সমৃদ্ধকরণের_ঘোষণা_সমঝোতার_লঙ্ঘন_নয়_ইইউ
ইসলামি প্রজাতন্ত্র ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে তা পরমাণু সমঝোতার লঙ্ঘন নয়। মঙ্গলবার এ কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির মুখপাত্র মাজা কোসিজানিচ।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৫, ২০১৮ ২০:২৬ Asia/Dhaka
  • মাজা কোসিজানিচ
    মাজা কোসিজানিচ

ইসলামি প্রজাতন্ত্র ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে তা পরমাণু সমঝোতার লঙ্ঘন নয়। মঙ্গলবার এ কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির মুখপাত্র মাজা কোসিজানিচ।

তিনি বলেছেন, “ইরানের ঘোষণার পর আমরা প্রাথমিক যে মূল্যায়ন করেছি তাতে তেহরানের এসব পদক্ষেপের ফলে পরমাণু সমঝোতার লঙ্ঘন হয় নি। তবে বর্তমান সময়ে এগুলো ইরানি পরমাণু কর্মসূচির বিষয়ে আস্থা সৃষ্টি করবে না।”

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতা রক্ষার চেষ্টা করছে। ইইউ বলে আসছে, এ সমঝোতা থেকে ইরানের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সুবিধা পাওয়া উচিত। মূলত এসব বক্তব্যের ম্যধদিয়ে ইইউ তেহরানকে পরমাণু সমঝোতায় ধরে রাখার জন্য প্রভাবিত করতে চাইছে।

মুখপাত্র মাজা কোসিজানিচ আরো বলেন, পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে ইরান যেভাবে বার বার বলে আসছে আমরা আশা করি তেহরান তার প্রতি অবিচল থাকবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬