সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i58576-সিরিয়া_থেকে_সেনা_প্রত্যাহারের_কোনো_পরিকল্পনা_নেই_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়া থেকে রুশ সেনাদের শিগগিরি দেশে ফিরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় যতদিন রুশ স্বার্থ রয়েছে ততদিন সিরিয়ায় সেনা মোতায়েন থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৮ ১৮:০৭ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়া থেকে রুশ সেনাদের শিগগিরি দেশে ফিরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় যতদিন রুশ স্বার্থ রয়েছে ততদিন সিরিয়ায় সেনা মোতায়েন থাকবে।

পুতিন বলেন, সিরিয়ায় তার দেশের সেনারা দুটি ঘাঁটিতে অবস্থান করছে। এর একটি হচ্ছে তারতুস বন্দর এবং অন্যটি হেমেইমিম বিমানঘাঁটি। তিনি আরো বলেন, সিরিয়ায় দীর্ঘ মেয়াদে সেনা রাখার জন্য তার দেশে কোনো স্থাপনা নির্মাণ করছে না; ফলে সেনা প্রত্যাহারের প্রশ্ন এলে তা দ্রুতই করা যাবে। রাশিয়ার জনগণের বার্ষিক টেলিফোন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেন। তার এ বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়।

সিরিয়ায় মোতায়েন রুশ সেনা

তিনি বলেন, সিরিয়ায় রুশ সেনা পাঠানো হয়েছে দামেস্ক সরকারের অনুরোধে। এ বিষয়ে আন্তর্জাতিক আইন পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়েছে। তিনি জানান, সিরিয়ায় রুশ স্বার্থ নিশ্চিত করার জন্য সেখানে সেনা পাঠানো হয়েছে। বর্তমানে সিরয়ার সেনারা দেশের শতকরা ৯০ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে বলেও পুতিন জানান।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭