বৈঠকের আগ মুহূর্তেও হুমকি দিচ্ছে আমেরিকা
-
ট্রাম্প (বামে) এবং কিম জং উন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও বলেছেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত আমেরিকা পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না।
পোম্পেও আজ (সোমবার) সিঙ্গাপুরে সাংবাদিকদের বলেছেন, “পরিপূর্ণ, যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় পরমাণু নিরস্ত্রীকরণ হতে হবে বৈঠকের ফলাফল এবং আমেরিকা শুধুমাত্র এমন ফলাফলই মেনে নেবে।” তিনি পরিষ্কার করে বলেন, “যদি কূটনীঅতি সঠিক পথে না এগোয় তাহলে নিষেধাজ্ঞা বাড়ানো হবে।”
আগামীকাল সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগ মুহূর্তে মার্কিন পরাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিলেন।
বৈঠকের জন্য এরইমধ্যে দু নেতা সিঙ্গাপুরে পৌঁছেছেন। ১৯৫০ সাল থেকে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে মারাত্মক শত্রুতা চলে আসছে। দুই শত্রুদেশের নেতাদের মধ্যে আসন্ন বৈঠককে সে কারণে ঐতিহাসিক বলে গণ্য করা হচ্ছে। তবে অনেকেই আগামীকালের বৈঠকের সফলতা ও কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১