চুক্তি সই; কিমকে হোয়াইট হাউজে দাওয়াত দেবেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i58830-চুক্তি_সই_কিমকে_হোয়াইট_হাউজে_দাওয়াত_দেবেন_ট্রাম্প
মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি চুক্তিতে সই করেছেন। ট্রাম্প একে গুরুত্বপূর্ণ ও পূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আশা করা হচ্ছে খুব শিগগিরি কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হবে। চুক্তিতে উত্তর কোরিয়ার পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১২, ২০১৮ ০৯:১৬ Asia/Dhaka
  • চুক্তিতে সই করছেন কিম জং উন (বামে) ও ড্রোনাল্ড ট্রাম্প
    চুক্তিতে সই করছেন কিম জং উন (বামে) ও ড্রোনাল্ড ট্রাম্প

মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি চুক্তিতে সই করেছেন। ট্রাম্প একে গুরুত্বপূর্ণ ও পূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আশা করা হচ্ছে খুব শিগগিরি কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হবে। চুক্তিতে উত্তর কোরিয়ার পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে।

চুক্তিতে সই করার আগে কিম জং উন বলেছেন, “তারা অতীতকে পেছনে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব একটা বিরাট পরিবর্তন দেখবে।” চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেছেন, তিনি বহুবার কিমের সঙ্গে সাক্ষাৎ করতে চান। 

ট্রাম্প ও কিমের মধ্যে সই হওয়া চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কিমের সঙ্গে তার খুব বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের ভিন্ন রকমের সম্পর্ক তৈরি হবে।” তিনি আরো বলেন, “এ বৈঠকে জনমনে ছাপ ফেলবে এবং লোকজন খুবই খুশি হবে। আমরা বিশ্বের জন্য খু্বই বিপজ্জনক একটি পরিস্থিতি নিয়ে কাজ করতে যাচ্ছি।”  

কিম জং উনকে হোয়াইট হাউজে দাওয়াত দেয়া হবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “অবশ্যই আমি তাকে দাওয়াত দেব।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২