যুদ্ধের দ্বারপ্রান্তে গাজা: জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i59236-যুদ্ধের_দ্বারপ্রান্তে_গাজা_জাতিসংঘ_মহাসচিবের_হুঁশিয়ারি
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অবরুদ্ধ গাজা উপত্যকা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি ২০১৪ সালের যুদ্ধবিরতি মেনে চলতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৮ ১৭:২৮ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অবরুদ্ধ গাজা উপত্যকা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি ২০১৪ সালের যুদ্ধবিরতি মেনে চলতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় চলমান ‘মার্চ অব রিটার্ন’র ওপর ইসরাইলের তাজা গুলি ব্যবহারের ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসরাইলের সেনাদের সর্বোচ্চ সংযমের পরিচয় দেয়ার দায়িত্ব রয়েছে। তিনি আরো বলেছেন, শিশু হত্যা এবং সুস্পষ্টভাবে চিহ্নিত সাংবাদিক ও নার্স হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক ও নার্সদেরকে মৃত্যু অথবা আহত হওয়ার কোনো ভয় ছাড়াই তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে।

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টিয়ারগ্যাস হামলা

পাশাপাশি তিনি হামাসকেও সংযম দেখানোর আহ্বান জানান। এছাড়া, গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডের বিষয়ে আবারো তদন্তের দাবি জানান জাতিসংঘ মহাসচিব। অ্যান্তোনিও গুতেরেসের এসব মন্তব্যের বিষয়ে এখনো কোনো জবাব দেয় নি ইহুদিবাদী ইসরাইল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯