বিশ্ব শান্তি সুরক্ষায় পরমাণু সমঝোতার গুরুত্ব অপরিসীম: গুতেরেস
২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়া যাওয়া সত্ত্বে এ সমঝোতা অবিচল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুপাক্ষিক এ সমঝোতার গুরুত্ব অপরিসীম।
গতকাল (মঙ্গলবার) নরওয়ের রাজধানী অসলোতে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর বেলায়েতির সঙ্গে বৈঠকে গুতেরেস পরমাণু সমঝোতার প্রতি তার দৃঢ় সমর্থন পুর্নব্যক্ত করেন। তিনি বলেন, সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষগুলোর সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
গতকাল অনুষ্ঠিত ১৬তম অসলো ফোরামে যোগ দিতে এ দুই কর্মকর্তা অসলোতে পৌঁছান। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা বিনিময় করার লক্ষ্যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এবং উচু পর্যায়ের সিদ্ধান্তগ্রহীতারা অসলো ফোরামে অংশ নেন। বৈঠকে গুতেরেস জোর দিয়ে বলেন যে, আন্তর্জাতিক শান্তি এবং পরমাণু নিরস্ত্রীকরণ সুরক্ষায় ইরানের পরমাণু সমঝোতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
জাতিসংঘের প্রধান আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তেহরানের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রত্যাশাগুলোর যৌক্তিকতা রয়েছে। গুতেরেস বলেন, ইরানের পক্ষ থেকে তোলা দাবিগুলোর প্রতি অত্যন্ত জোরালোভাবে সমর্থন দিতে তিনি সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষগুলোর প্রতি আহ্বান জানাবেন। বৈঠকে সালেহি বলেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর অর্থনীতি, ব্যাংকিং এবং বিনিয়োগের ক্ষেত্রে ইরানের প্রত্যাশা পূরণ হয় নি। পরমাণু সমঝোতায় সমর্থন অব্যাহত রাখতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষী নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে সালেহি জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২০