‘পরমাণু সমঝোতা কার্যকরভাবে বাস্তবায়ন করবে ইউরোপ’
https://parstoday.ir/bn/news/world-i59779-পরমাণু_সমঝোতা_কার্যকরভাবে_বাস্তবায়ন_করবে_ইউরোপ’
পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ‘কার্যকরভাবে পুরোপুরি’ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০৩, ২০১৮ ০৫:২৮ Asia/Dhaka
  • ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তার মুখপাত্র মায়া কুচিয়ানচিক
    ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তার মুখপাত্র মায়া কুচিয়ানচিক

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ‘কার্যকরভাবে পুরোপুরি’ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ।

ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির মুখপাত্র মায়া কুচিয়ানচিক সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা ইউরোপসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় সহায়ক বলে ইউরোপীয় ইউনিয়ন কার্যকরভাবে এ সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে।

ইইউ এবং তার আন্তর্জাতিক সহযোগী দেশগুলো পরমাণু সমঝোতা রক্ষা এবং এর সুবিধাগুলো বের করে আনার জন্য ‘যথেষ্ট পদক্ষেপ’ নিয়েছে বলে জানান ফেডেরিকা মোগেরিনির মুখপাত্র মায়া কুচিয়ানচিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেন। তিনি ঘোষণার করেন আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।

ফেডেরিকা মোগেরিনি

তবে পরমাণু সমঝোতার শরিক ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের ওই ঘোষণার বিরোধিতা করে এ সমঝোতা রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। তারা ইরানকে এ সমঝোতা বহাল রাখার আহ্বান জানিয়ে ঘোষণা করে, আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও তেহরান যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় সবকিছু করবে ইউরোপ।

ওই আহ্বানের জবাবে ইরান বলেছে, আমেরিকার নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পরও পরমাণু সমঝোতার আওতায় যাতে ইরানের স্বার্থ রক্ষিত হয় সেজন্য ইউরোপকে বাস্তবসম্মত গ্যারান্টি দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন কাঙ্ক্ষিত ওই গ্যারান্টি দেয়ার জন্য বর্তমানে একটি প্যাকেজ প্রস্তাব তৈরি করছে বলে জানা গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩