তালেবান হামলায় আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i60162-তালেবান_হামলায়_আফগানিস্তানে_২_মার্কিন_সেনা_নিহত
আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে তালেবানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। আফগান গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে পার্সটুডের সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৮ ০১:০৫ Asia/Dhaka
  • নিহত সহকর্মীর লাশ বহন করে নিয়ে যাচ্ছে মার্কিন সেনারা (ফাইল ছবি)
    নিহত সহকর্মীর লাশ বহন করে নিয়ে যাচ্ছে মার্কিন সেনারা (ফাইল ছবি)

আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে তালেবানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। আফগান গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে পার্সটুডের সংবাদদাতা এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, ওয়ারদাক প্রদেশের জালরিয শহরে বুধবার মার্কিন সেনাদের লক্ষ্য করে তালেবান গোষ্ঠী হামলা চালালে ওই দুই মার্কিন সেনা নিহত হয়। এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে চলতি ২০১৮ সালে আফগানিস্তানে নিহত মার্কিন সেনা সংখ্যা ১০ জনে দাঁড়াল। এ ছাড়া, ২০০১ সালে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে দেশটিতে দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে।

কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার অজুহাতে ন্যাটো জোটের আওতায় আফগানিস্তানে ১৯ হাজার বিদেশি সেনা মোতায়েন রয়েছে যাদের মধ্যে মার্কিন সেনার সংখ্যা ১‌৬ হাজার।

আফগানিস্তানের জনগণ মনে করে, তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতির প্রায় দুই দশক অতিবাহিত হলেও কাঙ্ক্ষিত নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারেনি বিদেশি সেনারা। এমনকি সন্ত্রাস দমনের কথিত স্লোগানও বাস্তবায়ন করা সম্ভব হয়নি ওয়াশিংটনের।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯